৮৫ জনের কারাদণ্ড
মাদক পরীক্ষা ছাড়াই ৮৫ জনের কারাদণ্ড, প্রশ্নের মুখে আইনের শাসন
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযানের পর ৮৫ জনকে মাদক গ্রহণের অভিযোগে এক মাসের কারাদণ্ড দেওয়ার ঘটনায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের মাদক গ্রহণের অভিযোগ যাচাইয়ে কী ধরনের প্রমাণ ব্যবহার করা হয়েছিল এবং ভ্রাম্যমাণ আদালত যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেছিলেন কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি উঠেছে।